ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০২২,  7:59 PM

news image

শ্রীলঙ্কা বার বার বলে এসেছে পরিস্থিতি যাইহোক নিজ দেশে আয়োজন করবে আসন্ন এশিয়া কাপ। সেই অনুযায়ী প্রস্তুত হচ্ছে বলেও জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু মুখের কথাই তো সব নয়। দেশটি চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন পর করছে। এমতাবস্থায় কোনোভাবেই এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয় তাদের পক্ষে। অবশেষে বুধবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে যে, এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি সূত্র বলছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে যে, তাদের দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে, বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রার বিষয়ে উদ্বিগ্ন, তখন দেশে ছয় দলের এই বড় ইভেন্টটি আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’ পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ আরও জানানো হয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনও দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এদিকে চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তার আগেই মাঠে গড়ানোর কথা রয়েছে এবারের এশিয়া কাপ।  এসিসি আগামী কয়েক দিনের মধ্যেই এই টুর্নামেন্টের সূচি ও ভেন্যু জানাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম