ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

অপারেশন ছাড়াই জটিল রোগের চিকিৎসায় আস্থা হয়ে উঠছেন হোমিওপ্যাথি চিকিৎসক ডা. জোবায়ের হোসেন

#

০৭ মে, ২০২৬,  10:28 PM

news image

অপারেশন ছাড়াই বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা দিয়ে আলোচনায় এসেছেন হোমিওপ্যাথি চিকিৎসক ডা. জোবায়ের হোসেন। সরাসরি চেম্বারে রোগী দেখার পাশাপাশি অনলাইনেও ভিডিও ও অডিও কলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তিনি।

জানা গেছে, নারী, শিশু ও বিভিন্ন বয়সী নানা শ্রেণি-পেশার মানুষ তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশুদের শ্বাসনালীর এডিনয়েড, টনসিল, নাকে পলিপাস, টিউমার, জরায়ুর টিউমার, ব্রেস্ট টিউমার, কিডনির পাথর ও পিত্তথলির পাথরের মতো জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া একাধিক রোগী তার সেবার প্রশংসা করেছেন।

শুধু চিকিৎসাসেবাই নয়, মানবিক কর্মকাণ্ডের কারণেও প্রশংসিত হচ্ছেন ডা. জোবায়ের হোসেন। বিভিন্ন সময় অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করে আসছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন তিনি। “আস-সুন্নাহ কেয়ার” ও “ডা. জোবায়ের হোসেন” ( Dr. Zobayer Hossen) নামে তার দুটি ফেসবুক পেইজের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হয়।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ডা. জোবায়ের হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়া বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে ডিএইচএমএস এবং ভারত থেকে বিসিএইচএমএস ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম