ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অনন্য মাইলফলকের সামনে তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  8:21 PM

news image

শ্রীলংকার বিপক্ষে টেস্ট প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে পাঁচ হাজার রান করেছেন মুশফিকুর রহিম। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। টেস্টে দেশের হয়ে ৪৯৮১ রান করা তামিম আজ এন্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে।দেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮২ টেস্টে ৫২৩৫ রান করেছেন মুশফিক। গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের দৌঁড়ে ছিলেন মুশফিক ও তামিম। মুশফিকের প্রয়োজন ছিলো ৬৮ রান। আর তামিমের দরকার ছিলো ১৫২ রান। দুই টেস্টের তিন ইনিংসে ৩০৩ রান করে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। ওই সিরিজে তামিম করেন ১৩৩ রান। তাই অপেক্ষা দীর্ঘ হয় তামিমের। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন অবধি ৬৭ টেস্টের ১২৮ ইনিংসে ৩৯ দশমিক ৫৩ ব্যাটিং গড়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮১ রান করেছেন তামিম। টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ম্যাচের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৮৫৩ রান করেন তামিম। মুশফিকের পর বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬১ টেস্টের ১১২ ইনিংসে ৪১১৩ রান আছে সাকিবের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম