মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, 4:17 PM
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, 4:17 PM
মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারনা করছে নিহতরা স্বামী স্ত্রী ও সন্তান।
বুধবার ( ১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে জেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটেছে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে তারা খবর পান ফ্লাইওভারে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি বাচ্চা ও স্বামী স্ত্রীর মরদেহ পড়ে আছে। তবে মোটরসাইকেলটি কিসের সাথে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোন প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ফ্লাইওভারে কোন সিসি ক্যামেরাও নেই।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে তদন্ত করছি। মোটরসাইকেলটি কসের সাথে সংঘর্ষ হয়েছে তা জানতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে নিহতরা একই পরিবারের হতে পারে।