ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

.সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:17 AM

news image

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় বেলা ১১টা থেকে শুরু হয় পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছরের তুলনায় এবার ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী কম। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। পরীক্ষা উপলক্ষে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। মূলত, কয়েক দিনের বৃষ্টিপাত ও রাস্তাঘাট খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে ধীরগতি পরিলক্ষিত হওয়ায় এই অনুরোধ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উল্লেখ্য, গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম