ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র শি-ট্রাম্প-পুতিনের শীর্ষ বৈঠক ১৯ নভেম্বর, নিশ্চিত করলো চীন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৬,  10:57 AM

news image

সারা দেশের স্কুল-কলেজের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সারা বছরব্যাপী খেলাধুলা আয়োজন করতে হবে। রবিবার (১৫ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আবেদনটি এতদসঙ্গে সংযুক্ত করা হয়েছে। পত্রের মর্মানুযায়ী দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সারাবছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম