ঢাকা ২২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

‘হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু করলাম’

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  1:08 PM

news image

এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, তারা গোলামীর রাজনীতি করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম।’ সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঢাকা-৮ আসনের শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না।’ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখব আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি।’ প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর দেখতে চাই না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না।’ এ সময় নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাহদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানান নাসীরুদ্দীন পাটোয়ারী।তিনি বলেন,‘বেগম খালেদা জিয়া সবার, তাকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা লুটার চেষ্টা চলছে। এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক। এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম