নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের
নিজস্ব প্রতিনিধি
১২ নভেম্বর, ২০২৬, 4:38 PM
নিজস্ব প্রতিনিধি
১২ নভেম্বর, ২০২৬, 4:38 PM
নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের
নেত্রকোনার কলমাকান্দায় ধানক্ষেতে ইঁদুর মারা ফাঁদের তারে জড়িয়ে দস্তর আলী (৫৫) নামের কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার সীমান্ত এলাকা খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মারা যাওয়া দস্তর আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এদিকে কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা জানান, নিজ বাড়ির সামনের জমিতে বীজতলা নষ্ট না করার জন্য বুধবার (১২ নভেম্বর) রাতে ইঁদুর মারার ফাঁদ পাতেন দস্তর আলী। পরে মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ ঠিক রয়েছে কি-না দেখতে যান। এ সময় অসাবধানতাবশত নিজেই তারে জড়িয়ে গেলে জমিতেই পড়ে তার মৃত্যু হয়। এদিকে বাড়ির লোকজন কাজে রয়েছে ভেবে ভোরের দিকে দেখতে যান। পরে ছেলে গিয়ে তাকে পড়ে থাকা অবস্থায় দেখে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।