সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর, ২০২৬, 4:33 PM
নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর, ২০২৬, 4:33 PM
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে
সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। চালকসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি বা তার পরিবার বিআরটিএ-এর ট্রাস্টি বোর্ড থেকে এই সহায়তার টাকা পেতে পারেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার ক্ষেত্রে সহায়তার পরিমাণ নির্ধারিত করা হয়েছে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত। এর মধ্যে দুর্ঘটনায় কারো মৃত্যু হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্যূন ৫ লাখ টাকা দেয়া হয়। এ ছাড়া দুর্ঘটনায় অঙ্গহানি হলে বা গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ টাকা এবং চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ থাকলে অন্যূন ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তবে এই সহায়তা পেতে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা বাধ্যতামূলক। সড়ক দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে ‘ফরম-৩২’ পূরণ করে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর অথবা বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়। বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনা ঘটার ৯০ দিন পেরিয়ে গেলে আবেদন করার আর কোনো সুযোগ থাকে না। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত সহায়তার অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পৌঁছে দেয়া হয়।