ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক

‘স্ট্র’ দিয়ে পানীয় পান করার কুফল

#

২৭ অক্টোবর, ২০২১,  2:34 PM

news image

গরমে হৃদয়কে শীতল করতে বা ঠাণ্ডা অনুভবের জন্য আমরা বিভিন্ন ধরণের পানীয় পান করে থাকি। অনেক ক্ষেত্রে এসব পানীয় পানের সময় আমরা ব্যবহার করি ‘স্ট্র’। বিশেষ করে কোল্ড কফি, জুস, ডাবের পানির মত পানীয় পানের ক্ষেত্রে এই ‘স্ট্র’ ব্যবহারের প্রচলন বেশি।  কিন্তু ‘স্ট্র’ দিয়ে পানি পান করে স্বাচ্ছন্দ্যবোধ করলেও, এর রয়েছে বেশ কিছু অপকারিতা।

‘স্ট্র’ দিয়ে পানি পান করলে দেখা দিতে পারে বিভিন্ন ধরণের সমস্যা। যেমন– 

নিয়মিত ‘স্ট্র’ ব্যবহারে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পায়। কারণ ‘স্ট্র’ দিয়ে পান করার সময় পেটের ভিতর সরাসরি বাতাস ঢুকে যায়, যা গ্যাসের সমস্যা বৃদ্ধি করে। চুমুক দিয়ে পানি পান করলে দাঁত ও মুখের ফাঁকে জমে থাকা জীবানু ধুয়ে মুছে যায়। তাতে অনেক ধরণের সংক্রমনের আশঙ্কা কমে। যা ‘স্ট্র’ দিয়ে সম্ভব হয় না।  তাছাড়া ‘স্ট্র’ বানাতে যে প্লাস্টিক ব্যবহার হয় তা খুবই নিম্নমানের। যা দিয়ে খুব ঠাণ্ডা পানি পান করলে পেটের ভিতরে যেতে পারে প্লাস্টিকের অতিসুক্ষ কনা। যা শরীরে অনেক ধরণের ক্ষতি করে। এছাড়া ‘স্ট্র’ দিয়ে কিছু পান করার সময়ে মুখের পেশিতে চাপ পড়ে। সেই চাপ মুখের বলিরেখা বাড়িয়ে দেয়।

সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম