ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ইলিশে মেলে যেসব উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ আগস্ট, ২০২৫,  11:36 AM

news image

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। আর মাছের মধ্যে ইলিশ হচ্ছে সবচেয়ে সেরা। স্বাদ আর পুষ্টিগুণের কারণে ইলিশ পেয়েছে মাছের রাজার মর্যাদা। ইলিশ রান্না, ভাজা,ভাপা, ঝোল -সবভাবেই খেতে মজা। এই মাছের রয়েছে বহু স্বাস্থ্যগুণ। অনেকের হয়তো জানা নেই, ইলিশ খেলে শরীরে নানা ধরনের উপকার হয়।  ইলিশ মাছের তেলে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। একইসঙ্গে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে শরীরকে ফিট রাখে।

চোখের স্বাস্থ্য

ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় চোখের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ও অন্ধত্ব প্রতিরোধে ইলিশ মাছ উপকারী। 

বাতের ব্যথায় মুক্তি

শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি দেখা দিলেই অস্টিওআর্থারাইটিস বা সাধারণ বাত রোগ দেখা দেয়। ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি বাত রোগের ঝুঁকি কমায়।

হাঁপানি প্রতিরোধ

গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত উপকারী। যারা নিয়মিত ইলিশ মাছ খান তাদের ফুসফুস বেশি শক্তিশালী হয়। এমনকী শিশুদের হাঁপানি সারিয়ে তুলতেও উপকারী ইলিশ মাছ।

ত্বকের স্বাস্থ্য রক্ষা

ইলিশে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন থাকায় ত্বক ভালো রাখতে ভূমিকা রাখে।  এছাড়া ইলিশে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের বলিরেখা ও ফাইন লাইন কমাতেও সহায়ক। নিয়মিত ইলিশ মাছ খেলে আপনার ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম