ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৫,  8:54 PM

news image

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলভার এবং ১০ রাউন্ড গুলিসহ ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রকিবুল হাসান ফ্রান্স (৩৫), মো. রিয়াজুল ইসলাম (৩৫), মো. কামরুজ্জামান ওরফে নাইম (২৭), মো. আলম (৩৩), মো. আল-আমিন (৩০) ও মো. নয়ন (৩২)। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এই অভিযানে আসামিদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্রের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এর মধ্যে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও রয়েছে। র‍্যাব-২ আরও জানিয়েছে যে, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম