ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

‘ভুয়া ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাইকারী সুমন গ্রেফতার

#

০৮ জুলাই, ২০২৬,  6:13 PM

news image

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁ জেলা পুলিশের দ্রুত পদক্ষেপে ছিনতাইয়ের ঘটনায় জড়িত কথিত ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সন্ত্রাসী সুমনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মাদক, মারামারিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এক ভুক্তভোগী নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করেন, তিনি বলিহার বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করেন। গত ২ জুলাই দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেলে দুবলহাটি এলাকায় তার ভাগ্নের হাঁসের খামারের উদ্দেশে রওনা হন। ইন্টিতলা মোড় অতিক্রম করে প্রায় ২০০ গজ এগোতেই মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে। পরে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ভুক্তভোগীকে দ্রুত মামলা দায়েরের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখায় পাঠান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবি পুলিশকে নির্দেশনা দেন।

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিবিড় অনুসন্ধান চালিয়ে নওগাঁ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য ও ‘ভুয়া ডিবি’ পরিচয়ে পরিচিত সুমনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন দীর্ঘদিন ধরে নিজেকে ‘ডিবি সুমন’ নামে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি সৃষ্টি করে আসছিল। বিভিন্ন সময় তিনি নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করতেন। এমনকি তিনি লোকজনের কাছে দাবি করতেন, “আমি একজন ডিবি সদস্যকে হত্যা করেছি, তাই আমার নাম ডিবি সুমন।”

গ্রেফতারের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সুমন প্রাথমিকভাবে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে প্রায় ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম