সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, 4:41 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, 4:41 PM
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি হলো ৪০০ জন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০০ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন। এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।
সম্পর্কিত