ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

#

২৬ অক্টোবর, ২০২৬,  3:27 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ধানখেত থেকে মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শৈলখালীর একটি ধানখেত থেকে তাঁর মরদেহ শনাক্ত করেন স্থানীয় লোকজন। মনোরঞ্জন মণ্ডল উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে ধানখেতে কীটনাশক প্রয়োগের জন্য বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মণ্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

সোমবার সকালে শৈলখালীর একটি ধানখেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁকে শনাক্ত করেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “বিষয়টি শুনেছি। মরদেহ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।” পুলিশের তদন্তের পর কৃষকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম