ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৬,  4:44 PM

news image

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৯৫ শিশু। (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও সাত শিশু মারা গেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৫ জন। আগে সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৬৬ শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম