ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু ৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা জ্বালানি মন্ত্রণালয়ের এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন রুমিন ফারহানা ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ রাজধানীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক নারীর

‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা জ্বালানি মন্ত্রণালয়ের

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৬,  12:25 PM

news image

মোটরসাইকেল মালিকদের জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজতর এবং স্বচ্ছ করতে ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি ব্যাপক পরিসরে বাড়ানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও আধুনিক করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বর্তমানে যেসব জেলার মোটরসাইকেলগুলো এই নিবন্ধনের আওতায় এসেছে তার মধ্যে রয়েছে ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ। এই জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে সরকারিভাবে ফুয়েল পাস বিডি সিস্টেমে নিবন্ধনের সুবিধা পাবে। একই সঙ্গে রাজধানী ঢাকায় কার্যক্রমটি আরও বেগবান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে এই পাইলটিং কার্যক্রমের বিস্তার ঘটানো হচ্ছে। আগে শুধুমাত্র সীমিত পরিসরে এই কার্যক্রম চালু থাকলেও এখন তা গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করা হলো। জ্বালানি বিভাগ আশা করছে, এই অ্যাপটি সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তুলবে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে গ্রাহকদের জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা এবং তদারকি বৃদ্ধি করাই এই অ্যাপের মূল লক্ষ্য। মূলত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি কিউআর কোড ভিত্তিক এই প্রযুক্তির প্রবর্তন করেছে। গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ এই পাইলটিং কার্যক্রমের সূচনা করেছিল। শুরুর দিকে শুধুমাত্র মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্যই এটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছিল। বর্তমানে মোটরসাইকেল দিয়ে পাইলটিং কার্যক্রম সফলভাবে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। পর্যায়ক্রমে এই ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলেও মন্ত্রণালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম