ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘নো বল’ বিতর্কে বড় শাস্তি দিল্লি ক্যাপিটালসের

#

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২,  8:33 PM

news image

রাজস্থান রয়্যালসের দেওয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অসাধ্য সাধনের অনেক কাছে চলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। জিততে হলে শেষ ৬ বলে দরকার ছিল ৩৬ রান। প্রায় অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়ে ওবেদ ম্যাকয়কে প্রথম তিন বলেই তিন ছক্কা হাঁকান রভম্যান পাওয়েল। তৃতীয় বলটি অনেকটা কোমরের ওপর থেকেই ছক্কা হাঁকিয়েছিলেন। পাওয়েল ‘নো বল’ ভেবে নিশ্চিত ছিল ফ্রি হিট হবে। কিন্তু না! আম্পায়ার নো বল দেননি, এমনকি থার্ড আম্পায়ারকেও বিবেচনার সুযোগ দেননি। এমন অবস্থায় দলের অধিনায়ক ঋষব পান্ত দুই ব্যাটারকে মাঠ ছেড়ে চলে আসতে বলেন।

দলের আরেক খেলোয়াড় শার্দুল ঠাকুরকেও দেখা যায় পান্তর সঙ্গে। এমন সময় দলের সহকারী কোচ প্রভিন আমরিকে দেখা যায় মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে। ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যায় দিল্লি। এবার হারের সঙ্গে তিন জনকেই পেতে হলো শাস্তি। অধিনায়ক ঋষব পান্তকে ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে। শার্দুল ঠাকুরের ৫০ শতাংশ জরিমানা ও সহকারী কোচ প্রভিন আমরিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ও ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে। আইপিএলের বাইলজ অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের জন্য পান্ত লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন। পান্ত আইপিএল কোড অব কন্ডাক্টের ২.৭ ধারা ভঙ্গ করেছেন৷ শার্দুল ঠাকুর ঠাকুর আইপিএল কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গের কথা স্বীকার করে লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। সহকারী কোচ প্রভিন আমরি আইপিএল কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম