ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

‘ইরানে কোনো যুদ্ধ নয়’, হোয়াইট হাউসের সামনে মার্কিনিদের বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৫,  5:06 PM

news image

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন এই সংঘাতে কোনোভাবে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শতশত মার্কিন নাগরিক।  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে এসব মার্কিন নাগরিকরা ইরানে বোমা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরুদ্ধে এবং ট্রাম্পকে সরাসরি এই যুদ্ধে জড়িত না হওয়ার আহ্বান জানাচ্ছেন। এ সময় তাদের হাতে ‘ইরানে কোনো যুদ্ধ নয়’ সংবলিত ফেস্টুন দেখা যায়। এছাড়া, তারা যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে রয়েছে। বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান যে, এগুলো যেন শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই থাকে, আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়। সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম