ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

১৮ মার্চ, ২০২৬,  11:20 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় হলের ছাত্ররা। জানা যায়, ওই ছাত্রের নাম কনিস্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্র। হলের ছাত্ররা জানান, ঈদের ছুটিতে ৪১৩ নং কক্ষের অন্যরা বাড়িতে অবস্থান করায় সেখানে একাই ছিলেন কনিস্ক। আজ দুপুর ২টার দিকে কনিস্কের কক্ষে নক করেন অপর কক্ষের এক ছাত্র। এ সময় অনেকক্ষণ পেরিয়ে গেলেও সারা না পেয়ে ওই ছাত্র আরও একজনকে ডেকে আনেন। দুজন নক করলেও ভেতর থেকে সারা না পেয়ে জানালার কাচ ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর দরজা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশ এলে মরদেহটি নামানো হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম