ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৬,  11:05 PM

news image

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর কলা হাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা জব্দ ট্রাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। নিহতরা হলেন কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের সন্তান রেদোয়ান হোসেন। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে দুজন মারা গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম