ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

‘ইঞ্জিন বন্ধ করো, তল্লাশি হবে’—হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  4:41 PM

news image

বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও তরল গ্যাস (এলএনজি) বিশ্বের নানা দেশে যায়। এই পথেই এবার ঘটেছে এক উত্তেজনাকর ঘটনা। মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে (ট্যাংকার) ইরানের কয়েকটি সশস্ত্র ছোট নৌকা ঘিরে ধরে থামতে বলে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, স্টেনা ইম্পেরেটিভ নামের ওই ট্যাংকারটি চলার সময় ইরানের রেভল্যুশনারি গার্ডের (ইসলামি বিপ্লবী বাহিনী) ছয়টি ছোট সশস্ত্র নৌকা কাছাকাছি চলে আসে। এগুলো তিন জোড়া করে জাহাজটির চারপাশে অবস্থান নেয়। এরপর রেডিও বার্তায় ট্যাংকারটির ক্যাপ্টেনকে —ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে বলা হয়। তবে প্রতিষ্ঠানটি বলছে, ট্যাংকারটি থামেনি। বরং গতি বাড়িয়ে আগের পথেই চলতে থাকে। দাবি করা হয়েছে, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমায় ঢোকেনি। পরে ট্যাংকারটিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ পাহারা দিয়ে এগিয়ে নেয়। এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক সতর্কতা সংস্থা ইউকেএমটিও ঘটনাটির কথা জানালেও জাহাজ ও নৌকা কোন দেশের ছিল তা উল্লেখ করেনি। অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা ফার্স দাবি করেছে, একটি জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় ঢুকে পড়ায় প্রয়োজনীয় অনুমতি দেখাতে বলা হয়েছিল এবং সতর্ক করার পর জাহাজটি সরে যায়। এর আগে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মুখে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডার হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি প্রদান করেছিলেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম