ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী ‘ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬,  3:28 PM

news image

আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছয় মাস পার হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেকের (৫ হাজার ছাড়ানোর পথে) মৃত্যু হয়েছে।


দেশটির ১৭টি প্রাদুর্ভাবের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী বলে জানিয়েছে সরকারি তথ্য। রোববার (১৫ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।


গত মে মাসে প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়ার আগেই ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর দেশটির ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। আক্রান্তদের শনাক্ত করা, সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং রোগীদের আলাদা রাখার ব্যবস্থাও যথেষ্ট নয়। নতুন আক্রান্তদের প্রায় ৮০ শতাংশই স্বাস্থ্য নজরদারির বাইরে শনাক্ত হচ্ছেন।


এদিকে বেতন বকেয়া থাকায় স্বাস্থ্যকর্মীদের বারবার ধর্মঘটে যেতে হচ্ছে। ইবোলা মোকাবিলায় বরাদ্দ ৭০০ মিলিয়ন ডলারের বেশি অর্থের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। শিশুদের মধ্যে মৃত্যুহারও উদ্বেগজনক। ৪ নভেম্বর পর্যন্ত নথিভুক্ত মৃত্যুর ৩৫ শতাংশই শিশুদের।


পূর্ব কঙ্গোতে সশস্ত্র সংঘাত ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে নাইজেরিয়া, কেনিয়া ও উগান্ডাতেও। ফলে আফ্রিকার অন্যান্য দেশেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম