ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী ‘ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬,  3:24 PM

news image

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


রোববার (১৫ নভেম্বর) সকালে জাতীয় সংসদের শপথকক্ষে, 'স্ট্রেনথেনিং পার্লামেন্টারি ওভারসাইট ইন মনিটরিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড পাবলিক রিসোর্স ম্যানেজমেন্ট' বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল পর্যায়ে কাজের তদারকি অত্যন্ত জরুরি।


নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটি ও সংসদ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যোগ করেন স্পিকার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাংবাদিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম