ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

​নেছারাবাদে ৫০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

#

১৫ এপ্রিল, ২০২৬,  3:26 PM

news image

নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ৫০০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সরাসরি কার্ড তুলে দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, “বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে। নির্বাচনের ভোটের কালি এখনো আঙুল থেকে মুছে যায়নি, অথচ তার আগেই দেশনায়ক তারেক রহমান নির্বাচনী সময়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম—তা বাস্তবায়িত হয়েছে। কৃষক কার্ডের কথাও বলেছিলাম—সেটিও আজ চালু হলো।”

​তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা নাজুক থাকলেও সরকার সব চ্যালেঞ্জ উপেক্ষা করে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলায় মোট ৩ হাজার ৫৫ জন কৃষাণ-কৃষাণীকে পর্যায়ক্রমে এই কার্ড প্রদান করা হবে। এর মধ্যে ২ হাজার ৬৫ জন পুরুষ এবং ৯৯০ জন নারী রয়েছেন। কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করে এই কার্ড দেওয়া হচ্ছে:

১. ভূমিহীন ২. প্রান্তিক ৩. ক্ষুদ্র ৪. মাঝারি ও ৫. বড় কৃষক। 

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ১০টি উপজেলাকে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। যার মধ্যে নেছারাবাদ উপজেলায় প্রথম ধাপে ৫০০ জন কৃষককে এই কার্ড প্রদান করা হলো। পরীক্ষামূলক এই প্রকল্পে নেছারাবাদকে অন্তর্ভুক্ত করায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম