ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা

#

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  2:57 PM

news image

চলতি সেপ্টেম্বরের শেষদিক থেকে অক্টোবরের শুরুর দিকে টানা আট দিন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট-১ (বিএস-১) এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এ তথ্য জানিয়েছে। বিএসসিএল জানায়, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়সীমায় এই সমস্যা দেখা দিতে পারে। তারা আরও জানায়, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৩ মিনিটের জন্য সেবা বিঘ্নিত হতে পারে। এরপরের দিনগুলোতে এই সময়সীমা কিছুটা বাড়বে, ১ ও ২ অক্টোবর ১২ থেকে ১৩ মিনিট পর্যন্ত সম্প্রচারে সমস্যা হতে পারে। তবে ৬ অক্টোবরের পর এই প্রভাব স্বাভাবিকভাবে কেটে যাবে। বিএসসিএল আশ্বস্ত করেছে, তারা পুরো বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছে। সাময়িক এই বিঘ্নের জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে। বর্তমানে বিএস-১ এর মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থাকে সম্প্রচার ও যোগাযোগ সেবা প্রদান করা হচ্ছে। মহাকাশবিজ্ঞান অনুযায়ী, প্রতি বছর দুইবার ঘটে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা সৌর ব্যতিচারের কারণেই এই বিঘ্ন দেখা দিতে পারে। সৌর ব্যতিচার হচ্ছে এমন একটি অবস্থা, যখন সূর্য, স্যাটেলাইট ও পৃথিবীর গ্রাউন্ড স্টেশন একই সরলরেখায় চলে আসে। তখন সূর্যের তীব্র বিকিরণ স্যাটেলাইট সংকেতে হস্তক্ষেপ করে এবং সিগন্যাল দুর্বল বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম