ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

৩৫ প্রত্যাশীদের অবস্থান : যমুনার সামনে রণক্ষেত্র

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  10:03 PM

news image

সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে কয়েকটি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সোমবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে। এসময় শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন। এদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে। সমাবেশে অংশ নেওয়া এক ৩৫ প্রত্যাশী বলেন, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়। আমরা এখানে ৩৫ এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম