ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৬,  11:09 AM

news image

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ আবু কালাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার রাত ৭টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আবু কালাম আমঘাটা এলাকার মৃত জমির আলীর ছেলে।


মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আমঘাটা এলাকা থেকে আবু কালামকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


জেলা পুলিশ জানায়, জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম