ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

২৫ বছরের কাজ একদিনে করবে যে কম্পিউটার

#

আইটি ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  2:22 PM

news image

কম্পিউটারের মধ্য সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার। নির্দিষ্ট একটি কাজের জন্য মূলত এক কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। এসব কম্পিউটার সেকেন্ডে কোয়াড্রিলিয়ন (একের পর ১৫টি শূন্যযুক্ত সংখ্যা) গণনা করতে সক্ষম। গত মঙ্গলবার স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত আন্দালুসিয়ায় ইউনিভার্সিটি অব গ্রানাডা একটি সুপার কম্পিউটার উদ্বোধন করে। এ কম্পিউটারটির প্রসেসিং ক্ষমতা ৮২২ টেরাফ্লপ। সেকেন্ডে এক ট্রিলিয়ন হিসাব সম্পন্ন করার ক্ষমতাকে এক টেরাফ্লপ বলে।

আলবাইসিনের প্রসেসিং ক্ষমতার ব্যাখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ইনভেস্টিগেশন এবং সুপারকম্পিউটিং বিভাগের প্রধান জিসাস রদ্রিগেজ পুগা বলেন, ২৫ বছর সময় লাগবে এমন জটিল বৈজ্ঞানিক বিশ্লেষণ এই কম্পিউটার মাত্র ২৪ ঘণ্টায় করে দিতে সক্ষম। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিলার আরান্দা বলেন, আন্দালুসিয়ায় ইউনিভার্সিটি অব গ্রানাডা ছাড়াও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ১২৫টি রিসার্চ গ্রুপ এবং ৫০০ জন বিজ্ঞানী এই সুপার কম্পিউটার ব্যবহার করতে পারবেন। এটি তৈরিতে বয় হয়েছে ১.৩৬ মিলিয়ন ডলারের বেশি অর্থ। আলবাইসিন শুধু গবেষণার সময়ই কমাবে না এর পাশাপাশি ইউনিভার্সিটি অব গ্রানাডার বাইরে গবেষণা কর্ম সম্প্রসারণে ভূমিকা রাখবে। আলবাইসিন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সুপার কম্পিউটার। তবে প্রথম প্রকল্পটির চেয়ে বহুগুণে এগিয়ে রয়েছে আলবাইসিন। ২০০৭ সালে নির্মিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সুপার কম্পিউটারের চেয়ে আলবাইসিন ২০০ গুণ দ্রুতগতি সম্পন্ন। ২০১৩ সালে উদ্ভাবিত দ্বিতীয় সুপার কম্পিউটারটির চেয়ে এর দ্রুততা ২০ গুণ বেশি। সূত্র: ইলপাইল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম