ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকে ক্লাস হবে সপ্তাহে দুই দিন

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২২,  2:39 AM

news image

প্রতি রোববার ও মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম চালু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এরআগে গত ৯ মার্চ মন্ত্রণালয় জানিয়েছিল, ১৫ মার্চ থেকে পাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম চালু হবে। মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২০২০ সালের ১৬ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের সরাসরি শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। গত ২ মার্চ সরাসরি সব শ্রেণির কার্যক্রম চালু করা হলেও প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। অফিস আদেশে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিনে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় দেয়া রুটিন অনুসারে চালুর নির্দেশনা দেয়া আছে। বর্তমানে দেশে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে ২০ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ সপ্তাহে দুই দিন (রোববার ও মঙ্গলবার) প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের অফিস আদেশে নির্দেশ দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম