ঢাকা ২১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬,  10:45 AM

news image

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ এপ্রিল) ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২৪ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। উল্লেখযোগ্য বিষয়ের তারিখগুলো হলো—

২১ এপ্রিল: কুরআন মাজিদ ও তাজভিদ,

২৬ এপ্রিল: গণিত,

২৮ এপ্রিল: আরবি দ্বিতীয় পত্র,

৩০ এপ্রিল: বাংলা প্রথম পত্র,

৩ মে: বাংলা দ্বিতীয় পত্র,

৫ মে: ইংরেজি প্রথম পত্র,

৭ মে: ইংরেজি দ্বিতীয় পত্র,

১০ মে: হাদিস শরিফ,

১৭ মে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,

২০ মে: জীববিজ্ঞান এবং

২৪ মে: উচ্চতর গণিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ৭ থেকে ১৪ জুনের মধ্যে সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা দিতে হবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য বোর্ড থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে—

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয়ের মধ্যে কোনো বিরতি থাকবে না।

৩. পরীক্ষার্থীদের পরীক্ষার কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৪. সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।

৫. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) ফোন ব্যবহার করতে পারবেন।

৬. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ এপ্রিল) ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২৪ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। উল্লেখযোগ্য বিষয়ের তারিখগুলো হলো—

২১ এপ্রিল: কুরআন মাজিদ ও তাজভিদ,

২৬ এপ্রিল: গণিত,

২৮ এপ্রিল: আরবি দ্বিতীয় পত্র,

৩০ এপ্রিল: বাংলা প্রথম পত্র,

৩ মে: বাংলা দ্বিতীয় পত্র,

৫ মে: ইংরেজি প্রথম পত্র,

৭ মে: ইংরেজি দ্বিতীয় পত্র,

১০ মে: হাদিস শরিফ,

১৭ মে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,

২০ মে: জীববিজ্ঞান এবং

২৪ মে: উচ্চতর গণিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ৭ থেকে ১৪ জুনের মধ্যে সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা দিতে হবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য বোর্ড থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে—

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয়ের মধ্যে কোনো বিরতি থাকবে না।

৩. পরীক্ষার্থীদের পরীক্ষার কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৪. সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।

৫. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) ফোন ব্যবহার করতে পারবেন।

৬. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম