ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

হিলি সীমান্তেও পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২৬,  10:11 PM

news image

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাদের ৫ নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার সময় ঘাসুড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।  তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষে বিজিবি টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও অরক্ষিত সীমান্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি নজরদারি করছে। এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে পুশইন করা লোকজনকে শুক্রবার রাতে আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্তে বিজিবির বাধায় শূন্যরেখার কাছে আটকে থাকা লোকজনকে শনিবার সকালে নিজেদের দেশের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারীর দুর্গাপুর সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকা লোকজন শুক্রবার রাতে দেশটির আরও অভ্যন্তরে চলে গেছে। জেলার সবগুলো সীমান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার ভোরের দিকে জেলার চার সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ হয় বিএসএফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম