ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২২,  5:53 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে না। এর আগে ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বুধবার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান জানান,

আজ ২৬ জানুয়ারি ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এ কারণে সেখানে আজ সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্দরের বাংলাদেশ অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে আমদানিকৃত পণ্য খালাস কাজ অব্যাহত থাকবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেকেন্দার আলী জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী আসতে পারবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম