ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রুনেইর সুলতান

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৫,  10:48 AM

news image

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রুনেইর সুলতান হাসান আল বলকিয়াহ। ক্লান্তির কারণে ৭৮ বছর বয়সী এই সুলতান গত মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি আরও কয়েক দিন কুয়ালালামপুরেই বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়। এএফপি জানায়, শনিবার সুলতানের দপ্তর এক ইনস্টাগ্রাম পোস্টে জানায়, ‘সুলতান হাসানাল বোলকিয়াহৃ আলহামদুলিল্লাহ, কয়েক দিন কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে বিশ্রামের পর তিনি এখন গ্র্যান্ড হায়াত হোটেলে ফিরে এসেছেন।’ পোস্টটিতে আরও বলা হয়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুলতানকে আরও কয়েক দিন বিশ্রামে থাকতে হবে, এরপর তিনি ব্রুনেই ফিরে যাবেন।’ বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা এই সুলতান দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান নেতাদের এক সম্মেলনে অংশ নিতে কুয়ালালামপুরে গিয়েছিলেন। মঙ্গলবার ব্রুনেইর প্রধানমন্ত্রী কার্যালয় (প্রধানমন্ত্রী পদেও তিনি আছেন) এক বিবৃতিতে জানায়, সুলতান ক্লান্তি অনুভব করছিলেন। পরে মালয়েশীয় চিকিৎসকরা তাকে কয়েক দিন ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে বিশ্রামে থাকার পরামর্শ দেন। সুলতান হাসানাল ১৯৬৭ সালে ব্রুনেইর সিংহাসনে আরোহণ করেন। তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তার পরিবার প্রায় ৬০০ বছর ধরে বোর্নিও দ্বীপের উত্তরাংশে অবস্থিত ছোট্ট মুসলিম দেশ ব্রুনেই শাসন করে আসছে।  তার শাসনামলে ব্রুনেই যুক্তরাজ্য থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে এবং দেশের জীবনমান বিশ্বের শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়। তবে তার শাসনামল নানা বিতর্কেও পরিপূর্ণ, যার মধ্যে রয়েছে শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে অঙ্গচ্ছেদ বা পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের মতো শাস্তি চালু করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম