ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হরতালে অন্যদিনের তুলনায় সুনামগঞ্জে যানবাহন চলাচল বেড়েছে

#

২০ নভেম্বর, ২০২৩,  10:27 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার। হরতালের অন্যদিনের তুলনায় এদিন সুনামগঞ্জে যানবাহন চলাচল বেড়েছে। তবে সেটি স্বাভাবিকের চেয়ে কম। আর এতে করে বলা যায় ঢিলেঢালা ভাবে পালন হচ্ছে বিএনপির ডাকা দ্বিতীয় দিনের হরতাল। সুনামগঞ্জে হরতালের প্রভাব সড়কে খুব একটা চোখে পড়েনি। বিশেষ করে সুনামগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান পয়েন্টে গাড়ির চাপ কিছুটা বেশি। বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচলও বেড়েছে। তবে রাস্তায় থাকা যাত্রীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। মল্লিকপুর বাস টার্মিনালসহ সিএনজি, লেগুনা ষ্টেশন  থেকে দূরপাল্লার বাস চলাচল করছে। বড় যানবাহন বন্ধ থাকলে ও  সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক জেলা বাস ছেড়ে গেলেও যাত্রী ছিল একেবারেই কম। তবে যাত্রীদের চাপ ছিল আব্দুর জহুর সেতু সংলগ্ন সিএনজি স্টেশনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম