ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান নড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি, জানালেন সালাহউদ্দিন জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৬,  11:58 AM

news image

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত করা ৪৫টি গাড়ি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজ শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণের কথা রয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য এরই মধ্যে গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। এসব গাড়িই আজ এনে রাখা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে। এদিকে, শপথে অংশ নিতে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। পরে বিএনপি এমপিদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। যারা নির্বাচিত হয়েছেন, ভেতরে প্রবেশের সময় তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে। বিজিবি জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম