ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

হবিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ফোর্স মোতায়েন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  8:38 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ফোর্স মোতায়েন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়, হবিগঞ্জের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নির্বিঘ্ন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, ফোর্স মোতায়েন, সমন্বিত দায়িত্ব পালন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়। সভায় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মাহি আহমেদ চৌধুরী, পিএসসি, সিও, ১৩ ই/বেঙ্গল; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সারোআর আলম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব রাখী রানী দাস; মেজর এম. আবীর হোসেন, ক্যাম্প কমান্ডার, হবিগঞ্জ সদর; জনাব সাবিবর আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ; মেজর সানাউল্লাহ, ক্যাম্প কমান্ডার, লাখাই; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী; অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব প্রবাস কুমার সিংহ; সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জনাব জহিরুল ইসলাম; সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব এ. কে. এম. সালিমুল হক; ক্যাপ্টেন সাফায়েত হোসেন, পদাতিক, জেলা কমান্ড্যান্ট, হবিগঞ্জ; লেঃ মোঃ সাজ্জাদ হোসেন, ক্যাম্প কমান্ডার, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ; RAB-9 এর ক্যাপ্টেন তাজওয়ার, ক্যাম্প কমান্ডার, শায়েস্তাগঞ্জ; ক্যাপ্টেন জামিউল, ক্যাম্প কমান্ডার, চুনারুঘাটসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। সভা শেষে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম