ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

হবিগঞ্জে এডিসিসহ ১৪ জন করোনায় আক্রান্ত

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২২,  8:07 PM

news image

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী ও তার স্ত্রী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালসহ জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। আক্রান্তদের মধ্যে ৩ পুলিশ সদস্যও আছেন। বুধবার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল। মুখলিছুর রহমান জানান, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১১ জন ও বাকি ৩ জন নবীগঞ্জ থানা পুলিশের সদস্য। তিনি আরো জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী,

তার স্ত্রী ইউএনও বর্ণালী পাল, মা শান্তি চৌধুরী ও এডিসির দুই বছর বয়সী মেয়ে অপরাজিতা। র‌্যাপিড টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হলে শিশু অপরাজিতা ছাড়া বাকি তিনজনের ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তারা নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন। শিশুটিকে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। মুখলিছুর রহমান জানান, একই দিন দুপুরে নবীগঞ্জের তিন পুলিশ সদস্য করোনার নমুনা পরীক্ষা করতে দেন। র‌্যাপিড টেস্টে তারাও পজেটিভ আসেন। আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন- নবীগঞ্জ থানার এসআই সমীরণ দাশ ও রাজিবুর রহমান এবং ট্রাফিক সার্জেন্ট জন্টু বৈদ্য। তারা বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২০ সালের ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৬৮৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন। মারা গেছেন ৪৮ জন।-সূত্র : রাইজিং বিডি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম