ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

হঠাৎ ছন্দপতন বাংলাদেশের নারীদের

#

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  11:05 AM

news image

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ একটা সূচনা করেছিল শামিমা সুলতানা ও শারমিন আক্তার। দুজনের দৃঢ় ব্যাটিংয়ে প্রথম জুটিতেই আসে অর্ধশতক রান। তবে আয়াবোঙ্গা খাকা একাই প্রোটিয়াদের ম্যাচে ফেরান। তার তিন উইকেট বাংলাদেশকে বিপদে ফেলেছে। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের নারীদের সংগ্রহ ৩ উইকেটে ৭৪ রান। এর আগে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে বল করতে নেমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে উদ্বোধনী ওভার করতে আসেন জাহানারা আলম। নিজের করা প্রথম ওভারে ৬ রান দেন তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রমীলা অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপে টস করতে নামে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। শুরু থেকেই বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসের মাশুল দিতে হয় বাংলাদেশের নারীদের। ১০০ রানের মধ্যে ৪ উইকেট ফেলে দিলেও রানের গতি থামাতে পারছিল না বাংলাদেশ। ক্ষণে ক্ষণে ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের কারণে পার পেয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। যার সুবাদে মারিজান ক্যাপ ৪২ ও খোলে ট্রিয়নের ৩৯ রানের ওপর ভর করে ২০৭ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে এক বোলার বাদে সবাই উইকেটের দেখা পেয়েছে। ৩টি উইকেট পান ফারিহা তৃষ্ণা, এ ছাড়াও ২টি করে উইকেট পেয়েছেন রিতু মনি ও জাহানারা আলম।  এখন পর্যন্ত যে ৪২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশের মেয়েরা, তার মধ্যে ১৭টিই প্রোটিয়াসদের বিপক্ষে। তবে চেনা প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে অতীত স্মৃতি খুব একটা সুখকর নয় জ্যোতিদের। এখন পর্যন্ত ১৭ দেখায় বাংলাদেশের জয় মাত্র দুটিতে। তবে তাদের নিয়ে হোমওয়ার্ক করেই বিশ্বকাপের ম্যাচে নেমেছে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম