ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৫,  8:53 PM

news image

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় পা দিয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে গতকাল বাংলাদেশ সময় রাতে রওনা দিয়ে আজ ১১টার দিকে দেশে পৌঁছান হামজা। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।  হংকং ম্যাচকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তবে লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডে ব্যস্ততা থাকায় একটু পরেই যোগ দিতে হলো হামজাকে। হোম ম্যাচ ছাড়াও হংকংয়ে গিয়েও খেলবে বাংলাদেশ। সেটিও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। আগামী ১৪ অক্টোবর সেই ম্যাচ খেলে আবার ইংল্যান্ডের পথ ধরার কথা হামজার। এর আগে মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলেন। জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসেন বাংলাদেশে।  বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।  এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম