ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

সড়ক দুর্ঘটনা: পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৪,  4:46 PM

news image

রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।  পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ বলেন, আজ বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক পল্টন মোড়ে রাস্তার ডিভাইডারের উপর তুলে দেয়। সেখানে ভবঘুরে প্রকৃতি একটি লোক ঘুমিয়ে ছিল। সে চাপা পড়ে মারা যায়। তার বয়স আনুমানিক (৩২) বছর।  সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে সকাল ৬টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর তার মৃত্যু নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালক মহসিনকে আটক করা হয়েছে।  অপরদিকে, যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানিয়েছে, বুধবার (১৯ জুন) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার জনপথ মোড়, ফ্লাইওভারের উপরে অজ্ঞাত গাড়ির চাপায় একব্যক্তির মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক (৪৫) বছর। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম