ঢাকা ২৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যা মামলা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সাভারে ডিজিটাল ভূমি সেবায় সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ১৩ শিশুর দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী বাংলাদেশের ট্রাম্প মহিষের ভিডিও শেয়ার করে প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী ঈদুল আজহা: নাড়ির টানে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

স্হায়ী পুনর্বাসনের দাবীতে সড়ক অবরোধ

#

নাসরিন পারভীন

০৮ জানুয়ারি, ২০২২,  4:10 PM

news image

হঠাৎ করে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে  জড়ো হয়ে বিক্ষোভ করেন হকার'রা।আজ শনিবার সকাল ১০ টায় উত্তরার রবীন্দ্র সরণিতে চলমান উচ্ছেদ বন্ধ ও স্হায়ী পুনর্বাসনের দাবীতে স্লোগানের মাধ্যমে জড়ো হয়ে বিক্ষোভের একপর্যায়ে দুপুর নাগাদ সড়ক অবরোধ করেন তারা। স্লোগান দিতে দিতে হকার'রা রাজলক্ষী বাসস্ট্যান্ড সংলগ্ন সাংসদ হাবিব হাসান ঢাকা-১৮ আসনের কার্যালয়ের সামনে অবস্হান নেন এবং স্হায়ী পুনর্বাসন ও উচ্ছেদ বন্ধের জড়ালো স্লোগান ও বিক্ষোভ করতে থাকেন তারা।তাদের উপস্থিতিতে সড়ক অবরোধের কারনে দুইদিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এবিষয়ে হকার নেতা রাসেল মন্ডল যুগ্ন সম্পাদক উত্তরা পশ্চিম থানা কৃষকলীগ মুক্ত খবরকে জানান-

গত বেশকয়েক দিন ধরে উত্তরার বিভিন্ন এলাকায় হকার'দের উচ্ছেদ অভিযান চলছে,হকার'রা করোনাকালীন ব্যাপক ভাবে ঋণে জর্জরিত,অনেকেই সমবায় সমিতি, ব্যাংক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে কোন রকম ভাবে দিনাতিপাত করছেন,খুব কষ্টে ফুটপাতে দোকানদারী করছেন।একদিকে তো তারা ঋণে জর্জরিত অন্যদিকে উচ্ছেদ করা হচ্ছে। এমন অবস্থায় হকারা'রা সংসার ও জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই তাদের উচ্ছেদ বন্ধ করে পুনর্বাসনের স্হায়ী ব্যবস্হা করতে হবে নয়তো তারা না খেয়ে মরে যাবে সংসার পরিজন নিয়ে,পরিশোধ করতে পারবে না  ঋণের টাকা।এতে ক্ষতিগ্রস্হ হবেন উভয়ে। সড়ক অবরোধের বিষয় রাজলক্ষ্মী এলাকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক(টিআই)আক্তারুজ্জামান বলেন-হকারদের বিক্ষোভের কারনে প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ হয়ে যায়, যার কারনে যান চলাচল বন্ধ হয়ে যায়।তিনি আরও বলেন,আমরা হকার ও হকার নেতাদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। হকার নেতারা বলেন, যান বাহন চলাচলে বাধা সৃষ্টি করতে আমরাও চাই না, তবে উচ্ছেদ নয় আগে হকারদের স্হায়ী পুনর্বাসনের ব্যবস্হা গ্রহন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম