ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

স্বাস্থ্য সেবা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৪,  11:45 AM

news image

লাইফ এন্ড হেলথ এবং এবং থাইল্যান্ডের পায়াথাই পাহোলিওথিন হসপিটালের যৌথ উদ্দ্যেগে

লাইফ এন্ড হেলথ এবং এবং থাইল্যান্ডের পায়াথাই পাহোলিওথিন হসপিটালের যৌথ উদ্দ্যেগে লাইফ এন্ড হেলথ লিমিটেড, থাইল্যান্ডের স্বনামধন্য হসপিটাল পায়াথাই পাহোলিওথিন এর সাথে যৌথভাবে বাংলাদেশী রোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয় এবং আজ ২৯ জুন ২০২৪ শনিবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পায়াথাই পাহোলিওথিন হসপিটালের পরিচালক ও সহকারী অধ্যাপক ডাঃ ভিরায়া পাওচেরন। এ সময় হসপিটালের আন্তর্জাতিক বিপনন বিভাগের ডিভিশনাল ব্যবস্থাপক পাসিনি পাতানাসিরি, আন্তর্জাতিক বিপনন ব্যবস্থাপক মিঃ জ মিন উ এবং লাইফ এন্ড হেলথ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নীলাঞ্জন সেন, অপারেশন এন্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ ও এম ফয়সাল আনোয়ার উপস্থিত ছিলেন। 

১৯৭২ সালে হসপিটালের প্রতিষ্ঠাতা ডাঃ সাঙ্কট থোংবোরিসুতের অভিপ্রায় ও সংকল্পের সাথে প্রতিষ্ঠিত ও নির্মিত পায়াথাই পাহোলিওথিন হসপিটালে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে পেশাদারদের একটি অত্যন্ত দক্ষ দলের মাধ্যমে আধুনিক চিকিৎসা প্রযুক্তির একটি চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে। হসপিটালটি পায়াথাই হসপিটাল গ্রুপের একটি অংশ, যা থাইল্যান্ড জুড়ে বেশ কয়েকটি শীর্ষ স্তরের হসপিটাল পরিচালনা করে, এবং এগুলোর প্রত্যেকটি হসপিটালই উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পায়াথাই পাহোলিওথিন হসপিটাল থাইল্যান্ডের প্রথম বেসরকারী হসপিটালগুলির মধ্যে একটি। সবচেয়ে দক্ষ চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে সেরা হসপিটাল হিসেবে গড়ে তুলবার লক্ষ্যে এই হসপিটালটি সাফান খোয়াই এলাকার ৬ রাইয়েরও বেশি স্থান জুড়ে ব্যাপক চিকিৎসা পরিষেবা প্রদান করে। এখানে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, বিশেষজ্ঞদের একটি দল রয়েছে যারা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং নৈতিকতার সঙ্গে পরামর্শ, যত্ন এবং চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বাংলাদেশে ‘লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড’ এর ধানমন্ডিস্থ সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার, বাসাঃ ১১, রোডঃ ৫, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫, ছাড়াও বনানী এবং চট্টগ্রাম অফিস থেকে রোগীদের সমস্ত ক্লিনিক্যাল অনুসন্ধানের পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট বুকিং, পাসপোর্ট জমা, ভিসা প্রদান, ভ্রমণের বুকিং, এয়ার অ্যাম্বুলেন্স এবং আরও অনেক ধরণের সহায়তা করে থাকে। এই অফিসের চিকিৎসা সহায়তায় কোন সার্ভিস চার্জ নেই। তাই আপনার যে কোন প্রকার চিকিৎসা সেবা প্রয়োজনে সরাসরি ০১৯৫১১১১৮০৫ নাম্বারে যোগাযোগ করুন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম