ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’, হতাশ স্টার্ক ৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান

স্বামীকে নিয়ে হজে গেলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান

#

বিনোদন ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  2:16 PM

news image

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের মক্কায় গেলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। হজে সানা খানের সফরসঙ্গী তার স্বামী মুফতি আনাস। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করেন সাবেক এ অভিনেত্রী। ওই ভিডিওতেই তিনি ও তার স্বামী বিষয়টি সবাইকে জানান। ওই ভিডিওতে মুফতি আনাস জানান, হজ আদায়ের সৌভাগ্য অর্জনে তিনি ও তার স্ত্রী রওনা হচ্ছেন। সানা খান বলেন, ‘আমি সীমাহীন আনন্দিত। কারণ, কয়েক দিন পরই আমরা দুজন ‘আলহাজ’ হয়ে যাবো। সানা জানান, হজ আদায় তার জীবনের স্বপ্ন ছিল। এখন সেটি পূর্ণ হতে চলেছে। তিনি খুব খুশি।

ভিডিওর ক্যাপশনে সানা খান লিখেন, ‘আমার কাছে আমার বর্তমান আবেগ-অনুভূতি প্রকাশের কোনো শব্দ নেই। আল্লাহ আমাদের সবার হজ কবুল করেন এবং হজ পালন সহজ করে দিন। আমীন। আগে ওমরাহ আদায় করলেও সানা খানের এটিই হবে প্রথম হজ আর তার স্বামীর দ্বিতীয়।  বলিউডের সাবেক এই অভিনেত্রী ২০২০ সালে গুজরাটের মুফতি আনাসকে বিয়ে করেন। এখন যথাসম্ভব ইসলামী জীবনযাপনের চেষ্টা করেন তারা। সেসময় সানা খান জানিয়েছিলেন, তিনি তার অবশিষ্ট জীবন মানবতার সেবা করে ও আল্লাহ তায়ালার বিধান পরিপালনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম