ঢাকা ২১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্বর্ণের দুলের লোভে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

#

২১ জুলাই, ২০২৬,  12:51 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় স্বর্ণের দুলের লোভে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ফারজানা সুলতানা (৯) কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

তিনি ওই গ্রামের আব্দুল লতিফের মেয়ে। গণপিটুনিতে নিহত সুমাইয়া খাতুন স্থানীয়ভাবে ঝালমুড়ি বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারজানা স্কুলে গিয়ে শ্রেণিকক্ষে ব্যাগ রেখে স্কুলসংলগ্ন ঝালমুড়ির দোকানে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি মাইকিং করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের সংবাদ প্রচার করেন। সন্ধ্যার দিকে স্থানীয়দের সন্দেহ হলে সুমাইয়া খাতুনের বাড়িতে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, তিনি তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের উপস্থিতিতে ঘরের একটি ওয়ারড্রোব থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, শিশুটির কানে থাকা স্বর্ণের দুলের লোভে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত সুমাইয়া খাতুনকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম