ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

স্ত্রীসহ সাবেক এমপি ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৫,  10:35 PM

news image

গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তার স্ত্রী নিগার সুলতানা ঝুমা এবং ইকবালের ভাই সাখওয়াত হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দুদকের আবেদনে বলা হয়, মুহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্যের জন্য বিধি মোতাবেক পত্র জারি করা হলেও নির্দিষ্ট তারিখ ও সময়ে বক্তব্য দিতে তারা হাজির হননি। তারা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন। পরে আদালত আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম