ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

#

০৯ ডিসেম্বর, ২০২৫,  6:13 PM

news image

গত ০৪.১২.২০২৫ ইং তারিখ জাতীয় দৈনিক মুক্তখবর পত্রিকায় "বিআইডব্লিউটিএ'র নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে সংবাদটি মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। প্রতিবাদে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানান, বিআইডব্লিউটিএ'র একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য প্রতিবেদককে মিথ্যা তথ্য সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছেন। প্রতিবাদ লিপিতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আরও দাবি করেন, নিয়োগ পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রশ্নপত্র প্রণয়ন, লিখিত পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন, কোডিং ও সংরক্ষণে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে নিয়ম অনুযায়ী করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নিবেদক
মোঃশাহাদাত হোসেন
উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা)   


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম