ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীর মামলা : আত্মগোপনে ক্রিকেটার আল আমিন

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  9:17 PM

news image

গত ১লা সেপ্টেম্বর ক্রিকেটার স্বামী আল আমিন হোসেনের নামে অভিযোগ জানাতে মিরপুর মডেল থানায় গিয়ে হাজির হন ইসরাত জাহান। স্বামীর বিরুদ্ধে নির্যাতন থেকে শুরু করে আরেক বিয়ে এবং বাসা থেকে বের করে দেওয়ার মতো অভিযোগ জানিয়ে আসেন আল আমিনের স্ত্রী ইসরাত। পরবর্তীতে পুলিশ সে অভিযোগ থেকে তদন্ত শেষে মামলা ঠুকে দেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসারের বিরুদ্ধে। শুক্রবার (২ সেপ্টেম্বর) জানা গিয়েছিল পুলিশের হাতে গ্রেপ্তার হতে পারেন আল আমিন। তবে স্ত্রীর করা মামলায় পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে বাসা থেকে পালিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই পেসার। গতকাল মামলা নথিভুক্ত হওয়ার পর মিরপুর ২ নাম্বারে আল আমিনের বাসায় এই ক্রিকেটারকে গ্রেপ্তার করতে হাজির হয় পুলিশ।

তবে বাসায় পাওয়া যায়নি তাকে। এমনকি এখনো এই ক্রিকেটারের কোনো হদিস পাওয়া যায়নি। এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সোহেল রানা গণমাধ্যমে বলেন, 'যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে এজাহারভুক্ত আসামি আল আমিন হোসেন রয়েছেন। তার বাসাতেও পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।' এদিকে এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত জাহানের এক ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আল আমিন। বাসায় তো ফেরেননি এমনকি তাকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো পাওয়া যাচ্ছে না। পুলিশ তাই এখনো গ্রেপ্তারের আওতায় আনতে পারেননি এই ক্রিকেটারকে। এর আগে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে আল আমিনের স্ত্রী ইসরাত জাহান গণমাধ্যমে বলেছেন, ‘তিনি অত্যাচার করেন, আমরা বাধ্য হয়ে থানায় আসছি। আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। দুটি সন্তান নিয়ে আমি কোথায় যাব। আমি শুনেছি সে অন্য একজনকে বিয়ে করেছে। কিন্তু আমি এখনো কোনো প্রমাণ পাইনি। কাবিননামাও দেখিনি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম