ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

স্ত্রীর টাকায় পড়ালেখা, চাকরি পেয়েই তাড়িয়ে দিলেন স্বামী

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই, ২০২৩,  3:15 PM

news image

স্বামীর পড়াশোনার জন্য ছেড়েছিলেন সব শখ আহ্লাদ। পড়াশোনার খরচ চালানোর জন্য মানুষের বাড়িতে কাজ করেন স্ত্রী। পরে চাকরির পরীক্ষায় পাশের পর ট্যাক্স অফিসারের চাকরি পান স্বামী। চাকরি পাওয়ার পরই স্ত্রীকে ভুলে গেলেন। জানিয়ে দিলেন স্ত্রীর সঙ্গে আর একসঙ্গে থাকবেন না তিনি। ওই ব্যক্তি জানান, তিনি আরেকজন সঙ্গী বেছে নিয়েছেন। এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার মধ্যপ্রদেশের প্রশাসন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ওই আয়কর কর্তার নাম কামরু হাথিলে। স্ত্রীর নাম মমতা। পরস্পরকে ভালোবেসে প্রায় ৮ বছর আগে বিয়ে করেছিলেন তারা। খবরে বলা হয়েছে, স্নাতক হওয়া সত্ত্বেও বিয়ের সময় কামরু ছিলেন বেকার। মমতা তাকে সরকারি পরীক্ষায় বসার জন্য উৎসাহিত করেন। আশ্বাস দেন সরকারি পরীক্ষায় বসার পড়াশোনার খরচ চালানোর। আর্থিক সমস্যা এবং স্বামীর পড়াশোনার খরচ চালানোর জন্য মানুষের বাড়িতে কাজ নিতে দ্বিধা করেননি মমতা। ২০২০ সালে সরকারি পরীক্ষায় পাশ করার পর ট্যাক্স অফিসারের চাকরি নিয়ে মধ্যপ্রদেশের রতলামে চলে যান কামরু। সেই সময় মমতাকে বাপের বাড়ি চলে যেতে বলেন তিনি। তখনই সন্দেহ হয় স্ত্রীর। অন্য এক নারীকে নিয়ে নিজের বাড়িতে থাকতে শুরু করেন ওই সরকারি কর্তা। ভেঙে যায় মমতা-কামরুর সংসার। স্বামীর এই অন্যায় আচরণের বিরুদ্ধে আইনি পথে হাঁটেন মমতা। ২০২১ সালে ওই সরকারি কর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। মমতাই যে তার বিবাহিতা স্ত্রী, তা আদালতে স্বীকারও করে নিয়েছিলেন অভিযুক্ত স্বামী। তাকে মাসিক ১২ হাজার টাকা করে ভাতা দিতে রাজি হন কামরু। কিন্তু মমতার সঙ্গে থাকতে অস্বীকার করেন। তবে, আদালতকে দেওয়ার প্রতিশ্রুতি ওই সরকারি অফিসার রক্ষা করেনি বলে অভিযোগ করেছেন মমতা। বেশ কয়েক মাস ধরে প্রতিশ্রুতি মতো অর্থ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। ভাতার টাকার দাবিতে ফের আদালতে দ্বারস্থ হয়েছেন ওই নারী। আগামী ২২ জুলাই ধার্য করা হয়েছে মামলার শুনানির দিন। জানা গেছে, মমতার এটা ছিল দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ের কয়েক বছর পরই মৃত্যু হয়েছিল প্রথম পক্ষের স্বামীর। তারপরই কামরুকে ভালোবেসে বিয়ে করেন। দ্বিতীয়বার বিয়ের সময় প্রথম পক্ষের একটি ছেলেও ছিল মমতার। কিন্তু কয়েকদিন আগে ১৫ বছর বয়সী ছেলের মৃত্যু হয়। স্বামী-ছেলে হারিয়ে এখন একাকী জীবন-যাপন করছেন মমতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম