ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা!

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০২২,  6:30 PM

news image

এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে গায়ে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঋণ পরিশোধ করতে না পারায় তাঁকে এভাবে আগুনে পুড়িয়ে মেরেছে ঋণদাতা। ভারতের রাজস্থানের জয়পুরের এসএমএস হাসপাতালে ৩৫ বছর বয়সি ওই শিক্ষিকা মারা যান বলে বুধবার পুলিশ জানায়। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, জয়পুর পল্লীর পুলিশ সুপার (এসপি) মনীশ আগরওয়াল জানিয়েছেন, ‘অনিতা নামে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। ১০ আগস্ট রাইসার থানা এলাকায় তাঁর গ্রামে বেসরকারি স্কুলের ওই শিক্ষিকাকে আগুন দেওয়া হয়। তিনি তাঁর আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তা ফেরত দিতে চাইলে তিনি তা দিতে পারেননি।’ অতিরিক্ত এসপি ধর্মেন্দ্র যাদব বলেন, ‘অভিযুক্তরা নারীর ওপর দাহ্য পদার্থ ঢেলে দেয় এবং তাঁর গায়ে আগুন দেয়।’ ভুক্তভুগীর বয়ানের ভিত্তিতে কয়েকজন নারীসহ তাঁর স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি দাবি করে বলেন, ‘কংগ্রেস শাসন আমলে এ ধরনের ঘটনা প্রথম নয়। রাজ্যে এরকম অনেক দুঃখজনক ঘটনা ঘটছে। রাজ্যে প্রতিদিন গড়ে ১৮টি ধর্ষণ ও সাতটি খুনের ঘটনা ঘটছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম